Home দেশের খবর টাঙ্গাইলের মধুপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
65

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের টেলকীর গেচুয়া গ্রাম থেকে এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ।

 

রবিবার (০৩ জানুয়ারি) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পান। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত কলা ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৫০), সে ধামালিয়া গ্রামের বাসীন্দা। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ও এসআই আব্দুস সামাদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ উপপরিদর্শক (এসআই) সামাদ বলেন, “প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

 

এ বিষয়ে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন নিহত মিজানুরের ভাগ্নে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here