র‌্যাব সেবা সপ্তাহে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাব সেবা সপ্তাহে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

 

শনিবার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাজিল মাদ্রাসার গাউছিয়া নেওয়াজ এতিমখানার ১২০ জন এতিম শিশুদের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, মাদ্রাসার সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম, প্রিন্সিপাল মুফতি শেখ শিব্বির আহমদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও র‌্যাব -৯ এর অন্যান্য সদস্যরা।

 

উল্লেখ্য গত ১ জানুয়ারি র‌্যাব সেবা সপ্তাহ শুরু হয় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত র‌্যাব সেবা সপ্তাহ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *