নান্দাইল (ময়মনসংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই স্লোগান কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা সমাজসেবা অফিসার মো. ইনসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু, সাংবাদিক আলম ফরাজি, কালিয়াপাড়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মো. ওবায়দুল্লাহ খান ফুলপুরী প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসবা কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক- ছাত্র সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
