দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

নজর২৪ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯ জনে।

 

এছাড়া এই সময়ে নতুন করে ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনের।

 

শনিবার (২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন।

 

মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

 

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।

 

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।

 

এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৪১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *