Home দেশের খবর হাতীবান্ধায় জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতীবান্ধায় জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
67

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার মেডিকেল মোড়স্থ বেঙ্গল কোম্পানির হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সরওয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার।

 

উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আনারুল ইসলামের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কে,এম শরিফুল ইসলাম রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য আহম্মেদ আলী, তাজিরুল ইসলাম মাস্টার, ডাউয়াবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি ও উপজেলা কমিটির অর্থ সম্পাদক আমজাদ হোসেন।

 

সিন্দুর্না ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুব সংগতির আহবায়ক জমসের আলী, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রাসেল উদ্দিন, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি নজরুল ইসলাম নজুসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here