Home দেশের খবর রংপুরে ফোনে ডেকে নিয়ে গৃবধুকে গণধর্ষণ, গ্রেফতার-৪

রংপুরে ফোনে ডেকে নিয়ে গৃবধুকে গণধর্ষণ, গ্রেফতার-৪

0
82

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়ায় দেখা করার কথা বলে ডেকে এনে গৃহবধূকে পাঁচজন মিলে গণধর্ষণ করেছে। ধর্ষনের অভিযোগে চার জন ধর্ষককে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

 

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কসাইটারী এলাকার গৃহবধূর সাথে পূর্ব পরিচিত ছিলো কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচানঘাট এলাকার আখের আলীর ছেলে সাজু মিয়ার।

 

গত বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ স্বামীর বাসা থেকে রংপুরের বাবার বাড়ি যাবার পথে কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অটো যোগে রংপুর যাবার সময় সাজু মিয়া তার ব্যবহৃত মোবাইল ফোনে গৃহবধূর সাথে কথা বলেন এবং বেইলীব্রীজে তার সাথে দেখা করতে বলে।

 

গৃহবধূ বেইলীব্রীজে নামলে সাজু এবং তার সাথে পূর্বে ওৎ পেতে থাকা সঙ্গীরা তাকে বেইলী ব্রীজের পাশে একটি ফাকা জায়গায় নিয়ে গিযে পালাক্রমে রাতভর ধর্ষন করে।

 

আসামীরা তাকে ছেড়ে দিলে গৃহবধূ বেইলীব্রীজে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় গ্রাম পুলিশের সহায়তা নেয় । পরে ওই গৃহবধূ ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিযে গৃহবধূকে উদ্ধার করে।

 

এসময় সাজুসহ এলকার আব্দুল কাদের এর ছেলে রাজু আহমেদ আবুল কাশেমের ছেলে আহসান কবির সোহান, আবুল কাশমের ছেলে শুভ মিয়া, সাজু মিয়া কে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও অপর এক আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর জানান, গৃহবধূ বাদি হয়ে কাউনিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়েরের পর চার জন আসামীকে আটক করা হয়েছে। অপর আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here