Home দেশের খবর পাটগ্রামে ইউএনও’এর বিরুদ্ধে মানববন্ধন

পাটগ্রামে ইউএনও’এর বিরুদ্ধে মানববন্ধন

0
73

মোঃ ইউনুস আলী, লালমনিরহাটের প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার ঠিকাদার, ট্রাক্টর মালিক ও শ্রমিকরা।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় ঐ উপজেলা পরিষদ চত্বরে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়নমূলক কাজে বাধা ও হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

 

পাটগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি ও ঠিকাদার রাশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, ঠিকাদার ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রধান, জেলা যুবলীগের সহসভাপতি ফেরদুজুল ইসলাম রোলেক্স, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম রুবেল, পাটগ্রাম পৌর যুবলীগের সভাপতি বিজয় কুমার সুর, উপজেলা অটো শ্রমিক সমিতির সভাপতি সাবনুর রহমান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা ইউএনও কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বলেন, ইউএনও সাধারণ মানুষের মুঠোফোনের কল রিসিভ করেন না। টেক্সট মেসেজ দিতে বলেন ও জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঠিকাদারদের কাজ শেষে বিলের জন্য গেলে কমিশন দাবি করেন।

 

এ ছাড়া বক্তারা আগামী সাত দিনের মধ্যে ইউএনও কামরুন নাহারের অপসারণ দাবি করে বলেন, একজন চালক দিনে ৫০০ টাকা আয় করলেও বালু পরিবহনের দায়ে প্রতি ট্রাক্টর চালককে অমানবিকভাবে ৫০ হাজার জরিমানা করে ইউএনও।
এ ব্যাপারে (ইউএনও) কামরুন নাহারের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হয়রানির কোনো অভিযোগ আমাদের দপ্তরে দেওয়া হয়নি। আমি এ ব্যাপারে খোঁজ নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here