Home দেশের খবর ঢাকা মাহিন্দ্রা চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত

মাহিন্দ্রা চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত

0
152

স্টাফ রি‌পোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভোজেশ্বরে মাহিন্দ্রা চাপায় জাহিদুর রহমান মুকুল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দি‌কে নড়িয়া উপজেলার ভে‌জেস্বর ব্রীজের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত জাহিদুর রহমান মুকুল ন‌ড়িয়া পৌরসভার ২নং ওয়া‌র্ড শুভগ্রা‌মের রোরহান উ‌দ্দিন মির মালতের ছে‌লে এবং তিনি ইতালী প্রবাসী। এছাড়া তিনি নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

 

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসলাম উ‌দ্দিন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‌ভে‌জেস্বর বাজা‌রের ব্রী‌জে কা‌ছে মা‌হিন্দ্রার ধাক্কায় মোটরসাই‌কে‌লে থাকা আ‌রোহী মকবুল নিহত হয়। এসময় মটরসাই‌কেল চালকও আহত হ‌য়ে‌ছে। ঘাতক মা‌হিন্দ্রা‌টি আটক করা হয়ে‌ছে এবং নিহ‌তের মর‌দেহ শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here