অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ২০২০-এ পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান।
দলীয় প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।
উল্লেখ্য, ২০১৬ সালে পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন মেয়র ফজলুর রহমান। তখন তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন।
আগামী ৩০ জানুয়ারি মৌলোভীবাজারে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
