Home দেশের খবর চরফ্যাসনে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান

চরফ্যাসনে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান

0
149

নিজস্ব প্রতিবেদক, ভোলা- পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চরফ্যাসন উপজেলার আড়ত ও পাইকারি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে বাজারের একাধিক ব্যবসায়ীকে বিভিন্ন কারণে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাসন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এ অভিযানে লালমোহন থেকে আনা ক্রয়কৃত পেঁয়াজের মূল্যের প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় মেসার্স ভাই ভাই কবির এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই বানিজ্যালয়কে ৩ হাজার, ওজন মাপার যন্ত্র ঠিক না থাকায় মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্সকে ৪ হাজার ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নজরুলকে ২ হাজার, সেলিমকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণায় সারা দেশের ন্যায় চরফ্যাসন বাজারেও রাতারাতি পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে বিক্রি ও আরো বেশি দামে বিক্রির আশায় ক্রেতার নিকট পেঁয়াজ বিক্রি না করার অভিযোগ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here