Home জাতীয় ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আ.লীগ

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আ.লীগ

0
82

নজর২৪, ঢাকা- স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলার সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

সেতুমন্ত্রী বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

 

তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

 

এসময় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্রোহীদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না। দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

 

যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়াবেন, তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here