Home দেশের খবর শাহজাদপুর পৌরবাসীর জন্য মেয়র প্রার্থীকে ৫ হাজার মাস্ক হস্তান্তর

শাহজাদপুর পৌরবাসীর জন্য মেয়র প্রার্থীকে ৫ হাজার মাস্ক হস্তান্তর

0
146

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদীকে পৌরবাসীকে প্রদানের লক্ষ্যে ৫ হাজার পিচ সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেছেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলীম মিলন।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর লোদী পাড়ায় নৌকা প্রতিকের প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর নির্বাচনী ক্যাম্পে এই মাস্ক হস্তান্তর করা হয়।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, তরু লোদী, আওমীলীগ নেতা কে এম হাবিবুল হক সাব্বির, শাহবাজ খান সানি, দিলদার হোসেন, সুমন লোদী, সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সাংবাদিক ফারুক হাসান কাহার, সাংবাদিক মিলন মাহফুজ প্রমূখ।

 

এসময় আব্দুল আলীম মিলন প্রকাশ ক‌রেন, জন‌নেত্রী শেখ হা‌সিনার গ‌তিশীল নেতৃ‌ত্বে যে এক নুতন বাংলা‌দে‌শের স্বপ্ন বাস্তবায়‌নে এগি‌‌য়ে যা‌চ্ছে, তারই ধারাবা‌হিকতা রক্ষায় দলমত নির্বি‌শে‌ষে সবাইকো নৌকায় ‌ভোট দেওয়ার প্রত্যাশা ক‌রেন এবং তি‌নি ম‌নে ক‌রেন নৌকার জয় হ‌বে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here