মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবল থেকে রক্ষা পেতে রাজধানীর ধামরাই উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামের মজিবুর রহমান নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চালকের সহকারি জানায়, মঙ্গলবার বিকেলে দিনাজপুর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়ে রাত ৩টার দিকে মির্জাপুরের পোষ্টকামুরী ব্রিজে এসে পৌছালে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়িতে উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
রক্ষা পেতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে যায় চালক, কৌশলে পালিয়ে অন্যত্র অবস্থান নেয় সহকারি হাসান। রাতভর খোঁজাখোজির পর সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় জটিলতা কাজ করায় সহকারিকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
