শ্রীমঙ্গল কমলগঞ্জের ১০৭ গীর্জায় বড়দিনের অনুদান বিতরণ

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: খ্রিস্টান ধর্মাবলম্বীর আসন্ন বড়দির উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি, বিভিন্ন চা বাগানের গীর্জাসহ মোট ১০৭টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উপস্থিত হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি, বিভিন্ন চা বাগানসহ বিভিন্ন গীর্জার খ্রিস্টান ধর্মাবলম্বী খাসিয়া পুঞ্জির গীর্জার মন্ডলীর প্রধানদের হাতে অনুদানের অর্থ বিতরণ করেন।

 

মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পতমীসহ সকল পুঞ্জি প্রধানরা। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলাধীন ৬৭টি গীর্জা জন্য ৭ লাখ ৭৬ হাজার টাকা ও কমলগঞ্জ উপজেলাধীন খাসিয়া পুঞ্জিসহ ৪০টি গীর্জার জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকা মিলিয়ে মোট ১৩ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় আসন্ন বড়দিন উপলক্ষে সাংসদ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে বড় দিনের একটি কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *