ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল ঘাটাইল,মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডে নাম জানান দেওয়ার অবিস্মরণীয় আজকের এইদিন।
যার পেছনে রয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেইসব বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাঙালির প্রিয় স্বাধীনতা।
দিনটি উপলক্ষে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন কর্মসূচির ও আয়োজনের মাধ্যমে দিনটি পালন শ্রদ্ধাভরে পালন করছে। এ-উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ স্মরণে ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘাটাইল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বনবিভাগের কর্মকর্তারা।
এসময় সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ প্রমুখসহ বিভিন্ন বিট কর্মকর্তারা ।
