Home দেশের খবর পত্রিকার হকার ষাঠোর্ধ্ব নিজাম উদ্দিন নতুন সাইকেল পেয়ে খুশী

পত্রিকার হকার ষাঠোর্ধ্ব নিজাম উদ্দিন নতুন সাইকেল পেয়ে খুশী

0
83

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ নিজাম উদ্দিন বয়স প্রায় তেষট্টি বছর, পেশায় পত্রিকার হকার। এই বয়সেও অর্ধাহারে থেকেও শারিরীক অসুস্থতা ও দুর্বলতা নিয়ে বাসা বাড়ি ও বাজার ঘাটে পত্রিকা ফেরি করে বেড়ান।

 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রীসহ থাকেন নিজাম উদ্দিন। আগে টিউশনি করে ভালোভাবে তিন বেলা খাবার যোগার করতে পারলেও এখন চোখে ঠিকমতো না দেখতে পাওয়ার কারনে সে পেশা বিষর্জন দিয়ে হতে হয়েছে পত্রিকার হকার। প্রায় ১০ বছর যাবৎ ঘুড়ে ঘুড়ে পত্রিকা বিক্রি করেন।

 

তার ছাত্রড়া অনেকে প্রতিষ্ঠিত হলেও তার নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেনান। তাইতে এখনো ছেলে সহ পরিবারের নিজেকেই অন্য যোগোতে হয়।

 

এই বয়সের একজন মানুষের দুর্বল শারিরীক কাঠামো নিয়ে পত্রিকা ফেরি করে বিক্রি করার সময় তাকে চোখে পড়ে জনদুর্ভোগ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদের।

 

আব্দুল্লাহ আল মাহমুদ নিজাম উদ্দিনের সাথে কথা বলে জানতে পারেন তার একটি বাইসাইকেল হলে তার পেশাগত কাজে অনেক সুবিধা হয়। পরদিনই স্বেচ্ছাসেবক মাহমুদ তার ফেসবুক ওয়ালে নিজাম উদ্দিনের বিষয়টি নিয়ে একটি পোষ্ট দেন। পোষ্টটি নজরে আসে মালয়েশিয়া প্রবাসী মোঃ মোশারফ হোসেনের, তিনি আব্দুল্লাহ আল মাহমুদের সাথে যোগাযোগ করে তার ছোটভাইকে দিয়ে একটি বাইসাইকেল পাঠান।

 

গতকাল (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে পত্রিকার হকার বৃদ্ধ নিজাম উদ্দিনকে সাইকেলটি বুঝিয়ে দেন ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, গাড়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ নয়ন ইসলাম, মোঃ আনোয়ার খান লোদী, মোঃ লতিফ, মোঃ আলমগীর, সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক লাভলু, সাংবাদিক মামুন রানা, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here