Home আলোচিত পদ্মা সেতুর টোল চূড়ান্তের খবরটি গুজব

পদ্মা সেতুর টোল চূড়ান্তের খবরটি গুজব

0
76

নজর২৪, ঢাকা- পদ্মা বহুমুখী সেতুর টোল নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তারা বলছে, পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি।

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে সেতু বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে- তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব।

 

পদ্মা বহুমুখী সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টোলের হার নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোলের হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

 

২০১৪ সালে নির্মাণযজ্ঞ শুরুর পর বিজয়ের মাসে ১০ ডিসেম্বর পদ্মা সেতুতে সর্বশেষ ও ৪১তম স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রমত্তা পদ্মা নদীর উপর মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে যান চলাচলে আরও কিছুটা সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here