Home দেশের খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল চুরির হিড়িক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল চুরির হিড়িক

0
72

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত তিন মাসে রাতের বেলা হাসপাতালে রোগীদের খোঁজ নিতে আসা স্বজনদের চারটি মোটরসাইকেল জরুরী বিভাগের সামনে থেকে চুরি হয়েছে।

 

গত শনিবার সন্ধ্যায় জরুরী বিভাগের সামনে থেকে বাজাজ প্লাটিনা ১০০ সিসি মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। যার রেজিষ্ট্রেশন নাম্বার পঞ্চগড় হ-১২-০৫১০।

 

স্থানীয়দের অভিযোগ, সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী না থাকার কারণে বারবার চুরির ঘটনা ঘটছে। চুরির সাথে এলাকারই কেউ জড়িত আছে। নয়তো তিন মাসে চারটি মোটরসাইকেল চুরি হতো না।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান বলেন, চুরির বিষয়টি আমি শুনেছি। হাসপাতাল চত্বর সিসি ক্যামেরার আওতায় আনার জন্য গত দুই মাস থেকে উপজেলা মাসিক সমন্বয় সভায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করে আসছি। ওনারা সিসি ক্যামেরা প্রদান করবেন বলে আশ্বস্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here