হেফাজত মহাসচিব কাসেমীর মৃত্যুতে বিএনপির শোক

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামীর মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সন এর মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

 

শোকবার্তায় বিএনপির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, জাতি একজন ধর্মভীরু ইসলামী নেতা ও বুদ্ধিজীবিকে হারালো। জাতি হিসেবে এ ক্ষতি অপূরণীয়।

 

এর আগে রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজত মহাসচিব ইন্তেকাল করেন।

 

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *