Home দেশের খবর সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে খালা নিহত ও ভাগ্নি আহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে খালা নিহত ও ভাগ্নি আহত

0
68

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে আছিনুর খাতুন (৩৮) নিহত হয়েছে এই ঘটনায় আহত নুপুর খাতুন (১৫) এক কিশোরী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১১ই ডিসেম্বর) দুপুরে ঢাকা–ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আছিনুর খাতুন (৩৮) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মিন্টু সেখ এর স্ত্রী এবং আহত নুপুর খাতুন (১৫) কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের তারই বোনের মেয়ে। সম্পর্কে তারা উভয়ে খালা ভাগনী।

 

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আছিনুর খাতুন তার বোনের মেয় ভাগ্নি নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন।

 

এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর খাতুন। গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে উন্নত টিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here