মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধ’র্ষ’ণ ও অন্তস্বত্বা হওয়ার পর প্রেমিক রাশেদ অস্বীকার করায় স্থানীয় নতুনকুড়ি স্কুলে অধ্যায়নরত ৮ম শ্রেণীর এক ছাত্রী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী রহমতুল্লাহ এর মেয়ে ইতুর (১৪) সাথে পূর্বপাড়া এলাকার অপর স্কুল ছাত্র রাশেদের সাথে দীর্ঘদিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে বন্ধুদের সহযোগিতায় একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে উঠে দুজনের মাঝে।
ফলে সে অন্তঃস্বত্বা হয়ে পরলে প্রেমিক রাশেদ প্রেমের সম্পর্ককে অস্বীকার করে। এতে দিশকুল না পেয়ে লজ্জায় চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ইতু। রাতে চিরকুটসহ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।
চিরকুটে লেখায় জানা যায়, মৌসুমি, মেঘলা সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক মোশাররফ ও ময়নালের সহায়তায় ইতু ও রাশেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এ অনৈতিক ঘটনা ঘটে। প্রেমিক রাশেদের কাকা তামজিদসহ তারা সবাই মিলে তার জীবনটা শেষ করে দিয়েছে বলে চিরকুটে লেখা পাওয়া যায়। তাদেরকে ক্ষমা না করার জন্য বলা হয়েছে ওই চিরকুটে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে পুলিশ ইতু খাতুন নামের ওই মেয়েটির লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় একটি চিরকুট (চিঠি) পাওয়া যায়। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
