নজর২৪ ডেস্ক: ঢাকার চকবাজারে নোয়াখালী ভবনে শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের বেশকয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দু ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে এই কর্মকর্তা জানান।
