Home দেশের খবর লোক সংস্কৃতির সংগ্রাহক দুলাল রায়কে মরণোত্তর সম্মাননা

লোক সংস্কৃতির সংগ্রাহক দুলাল রায়কে মরণোত্তর সম্মাননা

0
154

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ লোক সংস্কৃতি সংগ্রাহক, গবেষক, লেখক ও কবি দুলাল রায়কে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেছে দেবীগঞ্জ সাহিত্য পরিষদ।

 

আজ (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব টাউন হলে স্মরণসভার আয়োজন করা হয়। উক্ত স্মরণসভায় এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয় দুলাল রায়ের স্ত্রীকে।

 

 

দুলাল রায় গত ২৪ নভেম্বর রাতে নিজ কর্মস্থল ঠাকুরগাঁও সদর থানা থেকে দেবীগঞ্জে বাসা আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পুলিশের সহকারি উপ পরিদর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি দুলাল রায় লোক সংস্কৃতির সংগ্রহে নিজেকে নিয়োজিত করেন।

 

লোক সংস্কৃতির সংগ্রাহক হিসেবে অবদান রাখায় দুলাল রায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সমানভাবে সমাদৃত। তার সংগ্রহের মধ্যে রাজবংশী, বিয়ের গীত, তুকখা গান, মনশিক্ষা, দেহতত্ব, অসপালি, খ্যাপা, মেছেনীর গান, কোয়ালির গান, কর্মসঙ্গীত, বানর নাচের গান, বায়োস্কোপের গান অন্যতম।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের অন্যতম সাহিত্য পত্রিকা চালচিত্রের সম্পাদক রাজা শহিদুল আসলাম, ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here