শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা র‍্যালি ও মাস্ক বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শাখার উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয় থেকে র‍্যালিটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে মাস্ক বিতরণ করা হয়।

 

আসক ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক আহমেদ এর সভাপতিত্বে সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক সহায়তা কেন্দ্রের উপদেষ্টা শাহিন আহমেদ, সমাজ সেবক মাওলানা রহিম নোমানী। এসময় আরো ও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *