নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে নাগরপুর উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।
চূড়ান্ত বিজয়ের ৮ দিন আগেই যৌথ বাহিনীর দুর্দমনীয় বীরত্বে মুক্তির স্বাদ গ্রহণ করেন নাগরপুর উপজেলার বাসিন্দারা। এ উপলক্ষে উপজেলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
নাগরপুর মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ স্মারক “৭১ স্মৃতিসৌধ” তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, , সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন প্রমুখ।
