‘বৃষ্টি’ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

নজর২৪ ডেস্ক- দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

সংস্থার বার্তায় বলা হয় যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

 

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

 

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *