Home আলোচিত গোপন বৈঠককালে মহিলা জামায়াতের রুকনসহ আটক ৫

গোপন বৈঠককালে মহিলা জামায়াতের রুকনসহ আটক ৫

0
83

নজর২৪ ডেস্ক- কুষ্টিয়ায় মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অনুষ্ঠিত গোপন বৈঠক থেকে সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানাসহ (৪৫) পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজার পাড়ার বাসিন্দা নজরুল ইলামের বাড়িতে বৈঠক চলাকালে তাদের আটক করে ইবি থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজার পাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা জামায়াতের রুকন মৃত: লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন মন্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে মহিলা জামায়াতের নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাবাদে তারা স্বীকার করেছেন, মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থসংগ্রহ বিষয়ক বৈঠক করছিলেন। এ ঘটনায় নাশকতা সৃষ্টির চেষ্টা অভিযোগে পুলিশ বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ইবি থানায় মামলা করেছে।

 

আটক পাঁচ নারী ওই মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে থানায় আছেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here