Home দেশের খবর আটোয়ারীতে বিজিবি’র অভিযানে ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

আটোয়ারীতে বিজিবি’র অভিযানে ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
80

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিজিবি পরিত্যাক্ত অবস্থায় ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

 

বিজিবি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় পঞ্চগড় ১৮ বিজিবি’র বোধঁগাও বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো: খাইরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪০০/৩ আর হতে পূর্ব দিকে বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় ৩৫৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সিজারলিষ্ট করে আটোয়ারী থানায় জমা দেয়ার পর মামলা রুজু করে বিজিবি।

 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফেন্সিডিল উদ্ধার সংক্রান্ত বিজিবি’র পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here