ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠিতে সোনাবরু স্মৃতি সংঘ গ্রান্ডশট টুর্নামেন্ট ২০২০ খ্রি: ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার রেকেটঘাট এলাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক খলিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাহারুল মাঝি, সোহেল হাওলাদার, মোঃ রেজাউল রহমান, মোঃ জাকির হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সোনাবরু স্মৃতি সংঘের সভাপতি মোঃ আরিফ খলিফা।
এ টুর্নামেন্ট আয়োজন করেন পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমীন খলিফা। এসময় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আহবায়ক একেএম মোতালেব হোসেন ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মাসুম খানসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলা উপভোগ করতে শতশত লোক উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি পৌর যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর প্রার্থী আব্দুল হক খলিফা যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টকে সাধুবাদ জানান এবং সার্বিক সহায়তায় করেন।
