রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে সোমবার (৭ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা পরিষদে এক প্রস্তুতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান্।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, পল্লী বিদ্যুৎ শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৗর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।
সভায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের জন্য আহবান জানানো হয়।
