নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী নিয়ে উদীয়মান সমাজ কর্মী পারভেজ মল্লিক আওয়ামী লীগে যোগদান করেন।
গতকাল রবিবার (৬ নভেম্বর) বেলা ১২টার সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.খান সাইফুল্লাহ পনিরের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন। জেলার নলছিটি উপজেলার ভৈরব-পাশা ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামের মরহুম হারুন মল্লিকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী পারভেজ মল্লিক।
উল্লেখ্য পারভেজ মল্লিক বিগত দিন থেকে আওয়ামী লীগের সমর্থক থাকলেও দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করার লক্ষ্যে স্থানীয় শতাধিক নেতা কর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিল, জেলা আঃলীগ সদস্য লস্কর আশিকুর রহমান দীপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ নুরুজ্জামান সেলিম, জেলা যুবলীগ নেতা কাওসার হোসেন মায়েজ, মনিরুল ইসলাম রুপম, মোস্তাফিজুর রহমান রিংকু, কাজী মারুফ ইরানসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
