নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ ডিসেম্বর) উপজেলা প্রশাসন হলরুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজারুল হক ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জেলাপরিষদ সদস্য আবুবক্কর সিদ্দিক বাহার, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
