এ হামলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, বাংলাদেশের ওপর: হানিফ

নজর২৪ ডেস্ক- কুষ্টিয়াকুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ রবিবার বলেছেন, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।

 

তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা এদেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান তারা বিশ্বাস করে না। এরা পাকিস্তানের পেত্মাতা। এটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।’

 

কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

 

তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে এমন কয়েকজনকে পুলিশ চিহিৃত করেছে, তাদেরকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

 

হানিফ বলেন, ‘হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে এসব কাজ করছে। বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে তিনি ও তার দল এদের পৃষ্ঠপোষক। এদেরকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। সারা দেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *