Home দেশের খবর নান্দাইলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

নান্দাইলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

0
96

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামে
স্থানীয়দের হাতে আটক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার পর গত শুক্রবার সন্ধ্যায় ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার দেখিয়েছেন নান্দাইল মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ুম জামালপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার খালিয়াজুরি থানার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে চাকরি করছেন।

 

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়িতে স্থানীয়দের হাতে এক তরুণীসহ ধরা পড়েন নান্দাইল থানার সাবেক পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ুম।

 

পরে স্থানীয়রা থানায় খবর দিলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তখন আটক পুলিশ কনস্টেবল দাবি করেন, তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজ যাচাই করে ভুয়া প্রমাণিত হয়।

 

পরে শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী কনস্টেবল আব্দুল কাইয়ুমকে আসামি করে অপহরণের পর ধর্ষণের মামলা করলে পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here