রংপুরে গাড়িচাপায় গরু ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ৪

সাইফুল ইসলাম মুকুল, রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাদেক বাদশা নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩ ।

 

শুক্রবার (৪ ডিসেম্বের) ভোরে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে তাদের গ্রফেতার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩-এর মিডিয়া র্কমর্কতা খন্দকার গোলাম মোর্ত্তুজা।

 

তিনি জানান, রংপুর মহানগরীর তাজহাট থানার তাজহাট বায়তুলহুদা জামে মসজিদের দক্ষিণে ফরিদা কালামের (প্যানেল মেয়র) ভাড়া বাড়িতে ঘটনার সঙ্গে জড়িত কয়কেজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের রাজারহাট থানাধীন বালাকান্দি গ্রামের হামিদ মণ্ডলের ছেলে প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়ক মেহেদী হাসান শিলু, একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল, কুড়িগ্রাম সদরের নয়াগ্রাম (চামড়াগোলা) এলাকার রবিউল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম ভুট্টো এবং রাজারহাটের পান্থাপাড়া গ্রামের পবিত্র রায়ের ছেলে স্মরণ রায় ।

 

অভিযানকালে ওই বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, আটটি মোবাইল ফোন ও ২৯টি সিমকার্ড উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বরিুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মিডিয়া র্কমর্কতা।

 

উল্লখ্যে, গত বুধবার (২৫ নভম্বের) রাত ৮টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী লালমনিরহাটের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে তারা নিজেদের গ্রাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন।

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদীপুকুর সড়কের মধ্যবর্তী সিএনজি পাম্প সংলগ্ন স্থানে মাইক্রোবাসে আসা কয়কেজন ব্যক্তি তাদের গতি রোধ করেন। এ সময় তারা মাইক্রোবাস থেকে নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের পরিচয় ও কাগজপত্র যাচাই করতে থাকেন।

 

একপর্যায়ে তিনজনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা কেড়ে নিয়ে তারা চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন। এ সময় দুষ্কৃতিকারীরা সাদকে বাদশা নামের এক গরু ব্যবসায়ীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

 

ঘটনার চারদনি পর গত ২৯ নভম্বের মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ বেতগাড়া হাফিজিয়িা মাদরাসার মাঠ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাইক্রোবাসের সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধান পায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *