Home দেশের খবর শেরপুর পৌর নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নে শহর আ.লীগের বর্ধিতসভা

শেরপুর পৌর নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নে শহর আ.লীগের বর্ধিতসভা

0
148

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান মজনু বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনা উচ্ছেদে দেশের একটি শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। ওইসব দেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে আবারো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তারা আবারো এদেশকে পাকিস্তান বানাতে চায়।

 

তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মুজিব সৈনিকরা ওইসব দেশবিরোধীচক্র প্রতিহত করতে সোচ্চার রয়েছে। তাই দেশবিরোধীচক্রের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

 

অপরদিকে শেরপুর পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মূল্যায়নের মাধ্যমেই দলীয় মেয়র প্রার্থী নির্বাচন করার পরামর্শ দেন।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরে টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে শেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রথম অধিবেশনে শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান।

 

এসময় শেরপুর পৌরসভা নির্বাচনে ৫জন সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বতর্মান মেয়র ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, যুগ্ম সম্পাদক সারওয়ার রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, কামরুল হুদা উজ্জল, আনোয়ার পারভেজ রোবন, খালিকুজ্জামান রাজা, জেলা পরিষদ সদস্য শেরপুর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো প্রমুখ সহ, উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তবে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শেরপুর পৌরসভার নিবার্চনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ৫ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সমঝোতা বৈঠক চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমঝোতার কোন খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here