অভিনেত্রী ফারিয়ার বিচ্ছেদ নিয়ে খোকনের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক- বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। কিন্তু দুই বছর না যেতেই ভেঙে গেলো তার সংসার। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।

 

এরপর শনি ও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লম্বা দুইটি স্ট্যাটটা দিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ জানিয়েছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সামালোচনা।

 

বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি লিখেছেন, বিয়ে একটি স্বাভাবিক ঘটনা। দাম্পত্য কলহও খুবই স্বাভাবিক।

 

ফেসবুক স্ট্যাটাসে খোকন লিখেছেন, বিবাহ বিচ্ছেদও স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এতো নোংরামি করার কি আছে। বনিবনা না হলে কি মারামারি করবে? আত্মহত্যা করবে?

 

এদিকে বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা-সামালোচনা হচ্ছে বিষয়টিকে নোংরামি হিসাবে দেখছেন খোকন। তিনি লিখেছেন, শমী কায়সার শরিয়তমত বিয়ে করেছেন, এটার মধ্যেও নোংরামি করেছেন। শবনম ফারিয়া সুন্দর সমঝোতার ভিত্তিতে ঘোষণা দিয়ে সংসার জীবনের ইতি টেনেছেন। এর মধ্যেও এসে নোংরামি করছেন।

 

খোকন লিখেছেন, ওনাদের ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা। যা দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে অহরহ ঘটে। অস্বাভাবিক অর্থাৎ নোংরা মানসিকতা হচ্ছে আপনাদের। সমাজ ও রাষ্ট্রের পরিবেশ নষ্টকারী আবর্জনা আপনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *