Home দেশের খবর ঢাকা মির্জাপুরে পেপার ফ্যাক্টরীসহ দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে পেপার ফ্যাক্টরীসহ দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

0
288

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোট বহুরিয়া এলাকায় মহেড়া পেপার মিল ও দুইটি ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কোট বহুরিয়া এলাকায় ৩টি স্থানে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

 

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বহুরিয়া ইউনিয়নের কোর্ট বহুরিয়া গ্রামের মহেড়া পেপার মিলে কলকারখানার কেমিক্যালযুক্ত ময়লা পানি তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট ব্যবহার না করার ফলে পাশ্ব বর্তী নদীর পানি, খাল-বিল ও কৃষিজমিতে অবাধে ছাড়া কেমিক্যালযুক্ত ময়লা পানি ছাড়া হয় যা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ বিধায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

অপরদিকে একই এলাকায় অবস্থিত হাবিব ব্রিকস্ ও কালাম ব্রিকস্ নামক দুটি ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে মোট ২ লাখ টাকা জরিমানা দেয়া হয়।

 

অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, পরিদর্শক সজিব কুমার ঘোষসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here