Home প্রধান খবর আমার নাম এখন ট্রাক হয়ে গেছে, বললেন নায়িকা মাহি

আমার নাম এখন ট্রাক হয়ে গেছে, বললেন নায়িকা মাহি

0
5

গাজীপুরের কামরুজ্জামান রকিব সরকারের সঙ্গে বিয়ের পর অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। ব্যস্ত হয়ে পড়েছিলেন সংসার ও ব্যবসায়। শেষে ব্যস্ততার তালিকায় যোগ হয় রাজনীতি। সেসব ছেড়ে এখন নিজের কাজে মন দিচ্ছেন এই নায়িকা। সেই সঙ্গে তাকে দেখা যাচ্ছে স্টেজ পারফর্ম করতেও।

সম্প্রতি ভালুকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। এদিন মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার? কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

তখন মজার ছলে মাহি বলেই বসলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য।’

প্রসঙ্গত, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

উল্লেখ্য, গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এরপর থেকে বর্তমানে ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here