Home প্রধান খবর আমার টার্গেট নেই যে অনেক কাজ করতে হবে: সৌমি

আমার টার্গেট নেই যে অনেক কাজ করতে হবে: সৌমি

0
13

ক্যারিয়ার শুরু মডেলিং দিয়েই। তবে তিনি চেয়েছিলেন অভিনেত্রী হতে। সেমন্তী সৌমি শোবিজে পরিচিত নাম। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে অভিনয়ে সরব তিনি। নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমেই দেখা গেছে তাকে। শুধু তাই না বড় পর্দায় হাজির হয়েছিলেন ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে।

তবে বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। এখন এই সুন্দরীর টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামীদিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান সৌমি।

সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না।

সিনেমা থেকে দূরে সরে যাওয়ার কারণ কী? জবাবে সৌমি বলেন, আমাকে শুরু থেকেই সবাই সিনেমায় কাজের ব্যাপারে বলতেন। আমি তখনো নাটকে কাজ করেছি। তারপর সিনেমা করলাম। আমি আসলে যে ধরনের সিনেমা করতে চাইতাম, সেটা হয়তো পাইনি সেজন্য সেখানে সময় দিইনি। এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। আমি প্রিয়তমা, পরাণ সিনেমা দুটি দেখলাম। এমন অনেক ভালো সিনেমা হচ্ছে। মনের মতো গল্প পেলে অবশ্যই সিনেমা করব। এখন আমার ওই রকম টার্গেট নেই যে, অনেক কাজ করতে হবে। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। মন সায় না দিলে কাজ করব না।

সিনেমায় নায়ক হিসেবে কাকে চান? জবাবে সৌমি বলেন, এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপারস্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here