খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লেবু চাষী সমবায় সমিতি নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী বাজারে এ লেবু চাষী সমবায় সমিতির উদ্বোধন করেন ফুল মালীর চালা ছাকেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হালিম।
উদ্বোধন শেষে জোড়দিঘী বণিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএম ও কারিগরি কলেজের অধ্যক্ষ নূর আলম, জোড়দিঘী ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব নান্নু মিয়া, মজিবুর রহমান, কৃষিবিদ মো. বিল্লাল হোসেন প্রমুখ।
