Home প্রধান খবর শাকিব খানের সঙ্গে আসামে যাচ্ছেন ইধিকা পাল

শাকিব খানের সঙ্গে আসামে যাচ্ছেন ইধিকা পাল

0
6

প্রায় পাঁচবছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারও দর্শক। আবারও সেখানকার শো-তে অংশ নিতে যাচ্ছেন শাকিব। তার সঙ্গে সেখানে দেখা যাবে কলকাতার ইধিকা পাল। শুধু শাকিবই নন, একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী।

আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকারা।

বিষয়টি নিশ্চিত করে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’

জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান। আসামবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। যেখানে শাকিব বলেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।’

ঢালিউড সুপারস্টারের ভিডিওবার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতোমধ্যেই ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here