Home জলবায়ু ও পরিবেশ বৃষ্টির আভাস, আরও কমবে রাতের তাপমাত্রা

বৃষ্টির আভাস, আরও কমবে রাতের তাপমাত্রা

0
12

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুদিন পর আবার বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫।

এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here