Home আলোচিত মধ্যরাতে ব্যাংককের রাস্তায় সাইফের বাহুডোরে শ্রীলেখা!

মধ্যরাতে ব্যাংককের রাস্তায় সাইফের বাহুডোরে শ্রীলেখা!

0
3

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের বাহুডোরে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গলায় মঙ্গলসূত্র। সম্প্রতি এমনই দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। যদিও ছবিগুলো ১৬ বছর আগের। তবে হঠাৎ করেই ছবিগুলো শেয়ার করে বেশ চমকে দিয়েছেন শ্রীলেখা।

ব্যাংকককে নিয়ে মানুষের মধ্যে নানা ধারণা রয়েছে। সেখানে নাকি মানুষ ‘দুষ্টুমি’ করতে যায় অনেকে। সেরকম একটি ‘দুষ্টু’ জায়গায় সাইফের সঙ্গে কী করেছেন শ্রীলেখা?

মূলত শ্রীলেখা তার ফেসবুক স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে দেখা যাচ্ছে সইফের বাহুডোরে। জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ২০০৭ সালে ছবিটি তোলা। সেই সময় সইফ ব্যাংককে ‘হম তুম’ ছবির শুটিং করছিলেন। রানি মুখোপাধ্যায়ও ছিলেন। আমিও গিয়েছিলাম।

কিন্তু তিনি কেন গেলেন ব্যাংককে? জানালেন তিনি গিয়েছিলেন এক বিশেষ কারণে। শ্রীলেখা বলেন, আমি ব্যাংককে গিয়েছিলাম একটা বিজ্ঞাপনের শুটিং করতে। সেই বিজ্ঞাপনে আমার সঙ্গে নায়ক ছিলেন সাইফ।

মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তৈরি হয়েছিল সেই চিপসের বিজ্ঞাপন। শ্রীলেখা বলেন, সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সময় কাটিয়েছিলাম ব্যাংককে। ১৬ বছর আগের ঘটনা। আমার মেয়ের তখন দেড় বছর বয়স। ওকে কলকাতায় রেখে গিয়েছিলাম। মেয়ের ছোটবেলার ছবি খুঁজতে-খুঁজতে ছবি দুটি পাই।

সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন শ্রীলেখা। বলেন, খুব মিষ্টি মানুষ সাইফ। হালকা ফ্লার্ট করত। আমার সঙ্গেও ফ্লার্ট করেছিল সেদিন। আমার চোখের প্রশংসা করেছিল। কী সুন্দর দেখতে একটা লোক। গোলাপি গায়ের রং। এখন কেমন যেন গুরুগম্ভীর হয়ে গেছেন। চারটা বাচ্চার বাবা তিনি। কিন্তু আমার দেখা সাইফ ছিলেন মিষ্টি, কিউট আর খু-উ-উ-উ-ব দুষ্টু…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here