Home দেশের খবর রংপুরে নৈশ প্রহরীকে খুন করে গোডাউনে ডাকাতি

রংপুরে নৈশ প্রহরীকে খুন করে গোডাউনে ডাকাতি

0
130

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরের সদর উপজেলার ভুরারঘাট বাজারে একটি গোডাউনে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ অর্থ লুট করে বাঁধা দেয়ায় নাইট গার্ড জহুরুল ইসলাম ভোলাকে কুপিয়ে হত্যা করে লাশ একটি কচু ক্ষেতে ফেলে গেছে ডাকাতরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে।

 

রংপুর সদর কোতয়ালী খানার ওসি সাজেদুল ইসলাম নাইট গার্ড খুন হবার ঘটনা স্বীকার করে বলেন, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসি জানান রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজারে মের্সাস আল আরাফাত বানিজ্যলয়ের মালিক ফরহাদ হোসেনের গোডাউনে নৈশ প্রহরী হিসেবে কাজ করতো পার্শ্ববর্তী ফতেহপুর গ্রামের মৃত নয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ভোলা (৬০)। সে অন্যান্য দিনের মতো গোডাউনের ভেতরেই ঘুমিয়ে ছিলো। শনিবার ভোরে তাকে কৌশলে ঘুম থেকে ডাকলে তিনি গোডাউনের দরজা খুলে দেন। এ সময় ডাকাতরা নৈশ প্রহরী ভোলাকে কুপিয়ে হত্যা করে তার লাশ পাশ্ববর্তী একটি কচু ক্ষেতে ফেলে রাখে। ডাকাতরা গোডাউনে থাকা ফাইল কেবিনেট ভেঙ্গে সেখানে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

 

শনিবার সকালে এলাকাবাসি নৈশ প্রহরী ভোলার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও তার তার ডন হাতটি কেটে ফেলা হয়েছে।

 

এ ব্যাপারে রংপুর সদর কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ডাকাতি নয় চুরি হতে পারে। তিনি বলেন, কোন পরিচিতি কেউ তাকে ডেকে বাইরে নিয়ে আসে। কারণ সে গোডাউনের ভেতরে গেট বন্ধ করে ঘুমিয়ে থাকে। ফাইল কেবিনেট ভেঙ্গে নগদ অর্থ লুট করা হয়েছে বলে গোডাউনের মালিক ফরহাদ হোসেন তাকে জানিয়েছেন।

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here