সম্প্রতি গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর সোশ্যাল হ্যান্ডেল থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শবনম বুববিকে জড়িয়ে গুরুতর অভিযোগ আনা হয়।
সেখানে জানানো হয়, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলির। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নী। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।
গত দুই দিন থেকে এ ঘটনায় রসদ যোগায় আরেকটি অডিও ক্লিপ, যেটি মুন্নী-অপুর কথোপকথন বলে ফেসবুকে ছড়িয়েছে। এ অডিও ক্লিপে একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।
কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।
এদিকে এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কেন এসব ভাইরাল করতে যাবো। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নির একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ওই ভদ্র মহিলাই জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।’
