মির্জাপুরে মনোনয়ন প্রত্যাশী সানির নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রচার ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই সানির নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মির্জাপুরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহিন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফজাই রচি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. ফয়সাল সিকদারসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় বক্তৃতা করেন, রাফিউর রহমান খান ইউসুফজাই সানি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন এবং মনোনয়ন পেলে স্বচ্ছ মির্জাপুর, তিলোত্তমা মির্জাপুর, সুশাসিত মির্জাপুর ও স্মার্ট মির্জাপুর এ আসনের সর্বসাধারণ জনগণকে উপহার দেয়ারও অঙ্গীকার করেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *