Home কৃষি, অর্থ ও বাণিজ্য সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

0
121

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা করা হয়েছে। নতুন এ মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে সংবাদ সম্মেলনে নতুন এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here