কালিয়াকৈরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি।

রোববার (১অক্টোবর) সকালে উপজেলার কলাবাধা এলাকায় ঘরের ভিতর থেকে যুবককের মুখ বাধা গলা কেটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার মৌচাক দক্ষিণ কলাবাধা এলাকার সোহরাব বয়াতীর ছেলে আমির হামজা (৪০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গানের শিল্পী ছিলো, স্ত্রী ও সন্তান আত্বতীয় বাড়ীতে থাকায় সেই সময় বাড়ী ফাকা পেয়ে পূর্ব শত্রু তার জেরে রাতের আধারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

কালিয়াকৈর থানার (মৌচাক) পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *