Home বিনোদন সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত, বেড়েছে শ্বাসকষ্ট

সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত, বেড়েছে শ্বাসকষ্ট

0
129

বিনোদন ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাদেক বাচ্চু। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

করোনার নমুনা পরীক্ষা করায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার।

 

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ শ্বাসকষ্ট বে‌ড়ে যাওয়ায় তার প‌রিবার কিছুটা দু‌শ্চিন্তাগ্রস্ত হ‌য়ে প‌ড়ে‌ছেন। আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।’

 

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here